বর্তমান পরিপ্রেক্ষিত

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে রচনা প্রতিযােগীতায় দেশসেরা গাংনীর জুই

By মেহেরপুর নিউজ

December 13, 2021

সাহাজুল সাজু :

মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতায় মেহেরপুরের গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা তাসনিম জুই জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। জুই গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল উদ্দীনের মেয়ে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত রচনা প্রতিযােগীতায় দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ প্রতিযােগীতায় সকলকে পিছে ফেলে জুই প্রথম স্থান লাভ করে। জুইকে অভিনন্দন জানিয়েছেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীনসহ সহকারি শিক্ষা অফিসারবৃন্দ।