বর্তমান পরিপ্রেক্ষিত

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

By Meherpur News

April 07, 2026

মেহেরপুর নিউজ:

এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পৌরসভার পাথর গেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এস এম শফিউল ইসলাম, সিনিয়র নার্স বেলায়েতুন নেসা, আজিরন নপছা, সোনালী হাওলাদার, সুখিলা মণ্ডল, রেক্সোনা, হাবিবা খাতুন, কুলসুম আখতারসহ অন্যান্যরা।