মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে অভিযান চালিয়ে সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় । সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আকছেদ আলীর ছেলে খোকন আলীর চায়ের দোকানে পরিদর্শন করে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার পত্র জব্দ করা হয়। পরে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব নিষিদ্ধ বিজ্ঞাপন জব্দ ও ধ্বংস করা হয়