বর্তমান পরিপ্রেক্ষিত

স্বেচ্ছাসেবক লীগ দারিয়াপুর ইউনিয়ন শাখার আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 24, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দারিয়াপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রাসেল আহমেদ, মহিদুল ইসলাম, বগা,আব্দুস সাত্তার, নাজমুল হোসাইন লিংকন, উপজেলা কৃষক লীগ সদস্য শাহী উল্লাহ, মাসুদ রানা মানিক প্রমূখ।