বর্তমান পরিপ্রেক্ষিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাঃ বিদ্যালয়ের শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদুর রহমান, শিক্ষক নেতা কমর উদ্দিন, প্রধান শিক্ষক গোলাম হাসান, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গোলাম ফারুক,তামজিদুর রহমান মুক্তি, গোলাম হাসান,নুরুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।