মেহেরপুর নিউজ:
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় “স্মার্ট মেহেরপুর বিনির্মাণ ” শীর্ষক ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-জান্নাহ,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরদার মোস্তফা শাহীন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ,জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া উপস্থিত ছিলেন।।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিস আরিফ আহমেদ, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড,ইব্রাহিম শাহীন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন নাহার, মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী,মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।