বর্তমান পরিপ্রেক্ষিত

স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে মুজিবনগর দিবসের অনুষ্ঠান শুরু

By মেহেরপুর নিউজ

April 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন করেছেন মুজিবনগরে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম,পাট প্রতিমন্ত্রী আব্দুল লতিফ সির্দ্দিকী,শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম,প্রধান মন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ,তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন,মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন। পুষ্পমাল্য অর্পন শেষে শেখ হাসিনা মঞ্চের সামনে আনসার সদস্যেদের দেওয়া গার্ড অব অনারের সালাম গ্রহন করেন প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বর্তমানে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা চলছে। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের উদ্যেগে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের দু’ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ভোর সোয়া ৫ টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত  ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন।