মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ এপ্রিল: সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের উদ্যেগে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের দু’ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ভোর সোয়া ৫ টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন। এছাড়াও বেলা ১১ টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন,বেলা সোয়া ১১ টায় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা কতৃক প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান এবং সাড়ে ১১ টায় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।