মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ অক্টোবর: মেহেরপুর পৌরসভা ও সেতুর যৌথ উদ্যোগে ডি পি এইচ ই, ইউনিসেফ, ডি এফ আই ডি এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় স্যানিটেশসন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহ (জিওবি ইউনিসেফ) প্রকল্প আরবান কম্পোনেন্টের আওতায় শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের বোসপাড়ায় সাবান বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, পৌর সচিব হুমায়ূন কবির, বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুর রহমান, সুজাউদ্দিন প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে এলাকাবাসীর মধ্যে সাবান বিতরন করা হয়।