বর্তমান পরিপ্রেক্ষিত

স্যানিটেসন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:

মেহেরপুর পৌরসভা ও সেতুর যৌথ উদ্যোগে ডি পি এইচ ই, ইউনিসেফ, ডি এফ আই ডি এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় স্যানিটেসন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহ (জিওবি ইউনিসেফ) প্রকল্প আরবান কম্পোনেন্টের আওতায়  রোববার বিকেলে মেহেরপুর শহরের শিশুবাগানপাড়ায় সাবান বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল­াহ বিন হাশেম, বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুর রহমান প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে এলাকাবাসীর মধ্যে সাবান বিতরন করা হয়।