মেহেরপুর নিউজ, ১৮ মার্চ:
মেহেরপুরে সড়ক দূঘটনায় নিহত ৬ যুবলীগ কর্মীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে বাগোয়ান স্কুল মাঠে নিহতদের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাগোয়ান কবরস্থানে পাশাপাশি ৬টি কবরে তাদের কবরস্থ করা হয়।
জানাজায় মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সংসদ সদস্যমকবুল হোসেন,সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড মিয়াজান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্সপাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ দলমত নির্বিশেষে হাজার হাজার জনতা অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজনসহ ছয় যুবলীগ কর্মী নিহত হয়।