বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত আরো এক যুবলীগকর্মীর মূত্যু

By মেহেরপুর নিউজ

March 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যামনগরে বাস-নসিমনের মুখোমুখি সংষর্ষে আহত রজব আলী নামের আরো এক যুবলীগ কর্মী মারা গেছেন। এনিয়ে ওই দূর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতে। নিহত সকলেই যুবলীগ যুবলীগ কর্মী এবং তাদের সকলের বাড়ি মুজিবগর উপজেলার বাগোয়ান গ্রামে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আলতাব আলীর ছেলে। মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত রজব আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই দিন ধরে লাইফ সার্পোর্টে রাখা হয়েছিল। প্রসঙ্গত, গত ১৭ মার্চ জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিন পালন শেষ সন্ধ্যায় শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমনে করে বাড়ি ফেরার পথে মেহেরপুর মুজিবগর সড়কের চকশ্যামনগরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন সহ ওদিনই ৬ যুবলীগ কর্মী নিহত এবং ৫ জন আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।