বর্তমান পরিপ্রেক্ষিত

হটলাইনে ফোন পেয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন মেয়র

By মেহেরপুর নিউজ

July 16, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার নিজস্ব হটলাইনে কল দিয়ে বাড়িতে খাবার না থাকার কথা জানিয়েছিলেন তারা। তাৎক্ষণিক মেয়র মাহফুজুর রহমান রিটন তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বোঝাই ব্যাগ।

করোনায় আক্রান্ত ঘরবন্দি মানুষেরা এভাবে শুধু একটি কল করে দ্রুততম সময়ের মধ্যে খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শুক্রবার দুপুরের দিকে পৌরসভার কর্মীবৃন্দ শহরের বিভিন্ন  এলাকার করোনায় আক্রান্ত ঘরবন্দি কর্মহীন বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন,  করোনা মহামারিতে আমার পৌরসভার একজন লোকও যেন অভুক্ত না থাকে, সেজন্য পৌরসভার নিজস্ব হটলাইন চালু করেছি। আমরা মানুষের পাশে থেকে যথাসম্ভব সহযোগিতা করব ইনশাআল্লাহ।