টপ নিউজ

হরতালের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

March 27, 2021

মেহেরপুর নিউজ:

মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ।

শনিবার বিকেলে মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

রাষ্ট্রবিরোধী হরতালে হরতাল না মানার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, সাজাদুর রহমান সাজু, ইউনুস, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।