রাজনীতি

হরতালের সমর্থনে মেহেরপুর বিএনপির বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

September 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: জ্বালানী তেল ও গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ২২ সেপ্টেম্বর দেশব্যাপী বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে বুধবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের কাথুলী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।  মিছিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ প্রমুখ। পরে কাথুলী বাসস্ট্যান্ডে এক সমাবেশে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, জনস্বার্থ বিরোধী এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জ্বালানী তেল, গ্যাস এর মুল্য বৃদ্ধি করা হয়েছে। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর অপচেষ্টা চলছে। প্রতিনিয়ত শেয়ারবাজারে চলছে লুন্ঠন। মুলতঃ দেশ চালাচ্ছে লুটেরা সরকার।