রাজনীতি

হরতালের সমর্থনে মেহেরপুরের বিভিন্নস্থানে সড়ক আবরোধ করেছে জামায়াত- শিবির

By মেহেরপুর নিউজ

September 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা আজ বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে মেহেরপুরের বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা এছাড়া বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে পুলিশ পৌছালেও তারা সতর্ক অবস্থানে রয়েছে।

আমাদের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জানান,জামায়াতের ডাকা হরতাল সফল করতে আজ বুধবার ফযরের নামাযের পর থেকে রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তায় গাছের গুড়ি ফেলে তারা সড়ক অবরোধ করে রেখেছে। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বারাদির দিকে রওয়ানা হয়েছে বলে খবর

পাওয়া গেছে। মেহেরপুর জেলা জামায়াতের নায়েব আমীর সিরাজুল ইসলাম,আমঝুপি ইউনিয়ন আমীর আলমগীর কবির,পিরোজপুর ইউনিয়ন জামায়াত নেতা আলামিন হোসেন,সদর উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে

হাজার হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছে বলে জানা গেছে।

আমাদের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান জানান,মেহেরপুর কাথুলী রোডের কায়েম কাটা মোড়ে জামায়াতের ডাকা হরতাল সফল করতে আজ বুধবার ভোর থেকে রাস্তায় গাছের গুড়ি ফেলে  সড়ক অবরোধ করে রেখেছে জামায়াত- শিবিরের নেতা কর্মীরা। আমাদের সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবু আক্তার জানান,মেহেরপুর সদর উপজেলার বন্দরে জামায়াতের ডাকা হরতাল সফল করতে লাঠি শোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন,জেলা জামায়াতের সুরা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের নেতৃত্বে শতশত নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছে।