রাজনীতি

হরতালের সমর্থনে মেহেরপুর শহরের রাস্তায় আগুন জ্বালায় শিবিরকর্মীরা ।। আতঙ্কে দোকানপাট বন্ধ

By মেহেরপুর নিউজ

September 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর: রোববার জামায়াতের ডাকা মেহেরপুর জলায় অর্ধদিবস হরতালের সমর্থনে মেহেরপুর শহরের সরকারী গার্লস স্কুলের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালায় কতিপয় শিবির কর্মীরা। এ ঘনায় আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা এদিক ওদিকে ছুটতে থাকে। আজ শনিবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কের সরকারী গার্লস স্কুলের সামনে আগামীকাল রোববার হরতালকে সফল করতে শিবিরের কয়েকজন কর্মী হঠাৎ করে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশের তাদের ধাওয়া দিলে তারা এদিক ওদিক পালিয়ে যায় । এ সময় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকান পাট বন্ধ করে দেয়। এরপরই শহরে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।