রাজনীতি

হরতালের ২য় দিনেও মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ,বিক্ষোভ ।। কঠোর অবস্থানে পুলিশ

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর:

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার ২য় দিনেও মেহেরপুর-কাথুলী সড়কের  কায়েমকাটা মোড়, মেহেরপুর -মুজিবনগর সড়কের চকশ্যামনগর ও মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে  রাস্তায় ব্যারিকেড ও আগুন জ্বালিয়ে লাঠি শোটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে সড়ক অবরোধ করেছে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা ।এছাড়া বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে।  পুলিশ ও র‌্যাব  কঠোর অবস্থানে রয়েছে।

আমাদের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জানান,জামায়াতের ডাকা হরতাল সফল করতে আজ বৃহস্পতিবার ফযরের নামাযের পর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের এআরবি কলেজ মোড়,রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা এবং ঘোড়ামারা এলাকায় অবস্থান নিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মেহেরপুর জেলা জামায়াতের নায়েব আমীর সিরাজুল ইসলাম,আমঝুপি ইউনিয়ন আমীর আলমগীর কবির,পিরোজপুর ইউনিয়ন জামায়াত নেতা আলামিন হোসেন,সদর উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে হাজার হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছে বলে জানা গেছে।পুলিশের এক কর্মকর্তা জানান কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটালেই তারা কঠোরভাবে তা প্রতিহত করবেন বলে হুশিয়াড়ি দেন।

রাজনগর এলাকায় মহিলা জামায়াতের একটি দলও সড়ক অবরোধে অংশ নিয়েছে ।আশেপাশের বিভিন্ন গ্রামের শতাধীক মহিলা এত অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে হরতালের সমর্থনে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে অবস্থান নিয়েছে  জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। সড়কে আগুন জ্বালিয়ে,গাছের গুড়ি ফেলেএবং হাতে লাঠি শোটা নিয়ে মেহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারী তারিক মো; সাইফুল্লাহ ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সাব্বির আহমেদের নেতৃত্বে শতশত জামায়াত-শিবিরের নেতাকর্মী এ অবরোধ কর্মসূচীতে অংশ নিয়েছে বলে জানা গেছে।

এছাড়া মেহেরপুর -মুজিবনগর সড়কের চকশ্যানগর গ্রামের রাস্তায় গাছের গুড়ি,আগুন জ্বালিয়ে এবং লাঠি শোটা ,দেশীয় অস্ত্র নিয়ে শতশত জামায়অত শিবিরের নেতাকর্মীরা অবরোধে অংশ নিয়েছে। বিস্তারিত আসছে……..