বর্তমান পরিপ্রেক্ষিত

হরতালে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারের সশস্ত্র টিম মোতায়েন

By মেহেরপুর নিউজ

October 29, 2023

মেহেরপুর নিউজ:

হরতাল পরিস্থিতিতে মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম হাত নিয়েছে।

রবিবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলার তিনিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে (ওজোপাডিকো লি., পল্লীবিদ্যুৎ, নতুন বাসস্ট্যান্ড মোড়) ১৫ জনের  আনসার সদস্যের সশস্ত্র টিম মোতায়েন করা হয়। এ টিমের মধ্যে ৯ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার ও ৬ জন বিভিন্ন পদবির অঙ্গীভূত আনসার রয়েছেন।

বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে রেঞ্জ কমান্ডার, খুলনা রেঞ্জ, খুলনা’র নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে চলমান পরিস্থিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।চলাকালে মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপচন্দ্র দত্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।