বর্তমান পরিপ্রেক্ষিত

হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন আহত

By মেহেরপুর নিউজ

May 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্বাস আলী নামের ১ জন আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে ঘটনার সময় আব্বাস আলী মোটরসাইকেল যোগে মাঠে যাবার পথে রাস্তার পাশ থেকে ওটা একটি পাখি ভ্যান তাকে ধাক্কা মারে। এ সময় আব্বাস আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।