বর্তমান পরিপ্রেক্ষিত

হরিরামপুর প্রবাসী কল্যাণ একতা সংঘের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

June 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর প্রবাসী কল্যাণ একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের সদস্য সার্থক আলী, সাবেক ইউপি সদস্য সানোয়ার হোসেন, মোহাম্মদ আবুল কালাম, টোকন, ইয়াকুব, মালেক প্রমুখ।পরে ৪৫টি পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।