বর্তমান পরিপ্রেক্ষিত

হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির লভ্যাংশের অর্থ বিতরণ

By মেহেরপুর নিউজ

February 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির উদ্যোগে হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছ।

শুক্রবার বিকালের দিকে হরিরামপুর বিল পাড়ে সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়। হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ফিরাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাত্তক আলী উপস্থিত থেকে সমিতির ৫২০ জন সদস্যের মাঝে ৩ হাজার টাকা করে লভ্যাংশ বিতরণ করেন। এসময় সমিতির উপদেষ্টা আবদুল হামিদ, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সদস্য নিজামুদ্দিন, হাফিজুর রহমান, শরীফ উদ্দিন,জাফর আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।