বর্তমান পরিপ্রেক্ষিত

হরিরামপুর মাঠে কৃষকের ধান কেটে দিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ

By মেহেরপুর নিউজ

May 08, 2023

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানের সাড়া দিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠে কৃষকের ধান কেটে দিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠে হরিরামপুর গ্রামের জয়নাল আবেদীনের দেড় বিঘা জমিতে লাগানো বোরো ধান কেটে দিয়েছেন। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলামের নেতৃত্বে, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব ওয়াসিম আলী, সাবেক ছাত্রনেতা আনন্দ, রিঙ্কু মাহমুদ সহ স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৩০ জন নেতাকর্মী জয়নাল আবেদীনের পাকা ধান কেটে দেন। কৃষক জয়নাল আবেদিন জানান, অর্থনৈতিক সংকটের কারণে ধান কাটতে না পারায় স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাহায্য কামনা করি। আমার আহব্বানের তারা সাড়া দিয়ে আমার জমির ধান কেটে দিয়েছেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানায়।