বর্তমান পরিপ্রেক্ষিত

হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, খাতা-কলম বিতরণ

By মেহেরপুর নিউজ

September 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, খাতা-কলম বিতরণ করা হয়েছে। দীর্ঘ ১৭ মাস পর বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের প্রথমে ফুল দিয়ে বরণ করা হয়।

পরে তাদেরকে মাঝে খাতা কলম এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে সাথে স্বাস্থ্য বিধি মানার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। ইউপি সদস্য সানোয়ার হোসেন উপস্থিত থেকে মাস্ক বিতরণ এর উদ্বোধন করেন। এসময় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের সেখানে উপস্থিত ছিলেন।