মেহেরপুর নিউজ:
সড়ক ভালো তার পরেও যান সহ জনজীবন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কথা হচ্ছিল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বুড়িপোতা হয়ে হরিরামপুরের যাতায়াতের এ সড়কের গোভিপুর থেকে হরিরামপুর যাওয়ার পথে ঠিক মাঝামাঝি স্থানে রাস্তার দু’পাশে দু’ অসংখ্য মানুষ তাদের পাট জাগ দিয়েছে।
এখন চলছে পাঠ ঘরে তোলার পর্ব, সে ক্ষেত্রে রাস্তার সরু হওয়ার কারণে রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ পাট জাগ দিয়েছে সে সমস্ত পাঠ এবং পাঠখড়ি রাস্তার উপরে রাখার কারণে যানসহ সহ জনজীবন চলাচলে বাধার সম্মুখীন হচ্ছে। হরিরামপুর এবং গোভিপুরের একাধিক মানুষ অভিযোগ করেছেন পাট ধোয়ার কারণে রাস্তাটি স্যাঁতসেতে অবস্থা সৃষ্টি হয়, রাস্তাজুড়ে পাঠ জড়ো করে রাখা হয়। যে কারণে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী এর প্রতিকার দাবি করেছেন।