বর্তমান পরিপ্রেক্ষিত

হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 01, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে সেখানে মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম,উপাধ্যক্ষ আফরোজা ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।