বর্তমান পরিপ্রেক্ষিত

হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

By মেহেরপুর নিউজ

January 01, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমীর পরিচালক শামসুজ্জামান শামীম শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেন। এ সময় হাজী গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমীর শিক্ষক ও অভিভাবকদের সেখানে উপস্থিত ছিলেন।