বর্তমান পরিপ্রেক্ষিত

হাড়াভাঙ্গা ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

August 19, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। সোমবার হাড়াভাঙ্গা মাদ্রাসা মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।হাড়াভাঙ্গা স্পোর্টিং ক্লাব ও তেরাইল ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। খেলাই তেরাইলের পক্ষে শামীম এবং হাড়ভাঙ্গার পক্ষে সজীব একটি করে গোল করেন।