বর্তমান পরিপ্রেক্ষিত

হাড়িয়াদহ মাদ্রাসা নির্মাণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 22, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাদ্রাসা নির্মাণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হাড়িয়াদহ-মহিষাখােলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক হাজী মোহাম্মদ বানাত আলী।

মাদ্রাসা নির্মাণে করণীয় বিষয়টিগুলাে উপস্থাপন করেন,যথাক্রমে- সমাজ সেবক ও ইউপি সচিব রফিকুল ইসলাম এবং ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক-সমাজ সেবক নাসির উদ্দীন। এসময় বক্তব্য রাখেন হাড়িয়াদহ গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ। আগামি শুক্রবার সকালে মাদ্রাসা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয় অনুষ্ঠিত এ সভায়।