বর্তমান পরিপ্রেক্ষিত

হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়-বরন অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

July 10, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা খাতুন অন্যত্র বদলি এবং তাসনিম খন্দকার ও মুসলিমা আক্তার নতুন শিক্ষক হিসেবে যোগদান করায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়- বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় বরন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-আমিন হোসেনের সভাপতিত্বে বিদায় বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, বিদায়ী শিক্ষক মর্জিনা খাতুন, নবাগত শিক্ষক তাসলিমা খন্দকার, মুসলিম আক্তার, ইউপি সদস্য আওলাদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আলম প্রমূখ। পরে বিদায়ী ও নবাগত শিক্ষকদেরকে ফুলসহ শুভেচ্ছা প্রদান করা হয়।