বর্তমান পরিপ্রেক্ষিত

হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক মোছাঃ শাহানারা খাতুন,তানিয়া সুলতানা,মোছাঃ মর্জিনা খাতুন, মোছাঃ তামান্না ইয়াসমিন প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।