বর্তমান পরিপ্রেক্ষিত

হারানো বাবা ফিরে পেতে মেয়ের অনুরােধ

By মেহেরপুর নিউজ

February 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সদর উপজেলার ময়ামারি গ্রামের পশ্চিমপাড়ার ভেটু শেখের ছেলে হকাজেল আলী (৪৮) হারিয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন।

হকাজেল আলী আজ শনিবার সকাল ১০ টার দিকে লাল রঙের গেঞ্জ ও লুঙ্গি পড়া অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। কন্যা, স্ত্রী ও স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তার হদিস পায়নি।  যদি কােন হৃদয়বান ব্যক্তি হকাজেল আলীর সন্ধান পান। তাহলে হকাজেল আলীর স্বজনদের কাছে পৌঁছে দিতে অনুগ্রহপূর্বক নিম্নে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে । ০১৯২৪৪৫৮৩৩৬