মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, যুবলীগ নেতা ইয়ানুচ আলী, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ। ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় ৩৫৩ মিটার রাস্তা ও ড্রেন নির্মান করা হয়। এতে ব্যায় ধরা হয়েছে ৯০ লক্ষ টাকা।