বর্তমান পরিপ্রেক্ষিত

হাড়িয়াদহ গ্রামে অসুস্থ আওয়ামী লীগ কর্মীকে দেখতে গেলেন এমপি সাহিদুজ্জামান

By মেহেরপুর নিউজ

April 30, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের বাসিন্দা অসুস্থ আওয়ামী লীগ কর্মী আবু কাশেমকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

রবিবার দুপুরে তিনি এ অসুস্থ কর্মীর সাথে দেখে করেন। এবং তার শারীরিক খােঁজখবর নেন। এর আগে এমপি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন হাড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে হাড়িয়াদহ গ্রামের রাস্তাসহ বিভিন্ন সমস্যার বিষয় অবগত হন। এবং গ্রামটির উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দেন।