বর্তমান পরিপ্রেক্ষিত

হায়রে অবরোধ ।। মেহেরপুরের রাজনগরের উপসড়কে রাস্তায় প্রতীকী আগুন জ্বালাতে গিয়ে শিশু অগ্নিদগ্ধ

By মেহেরপুর নিউজ

December 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর  নামক স্থানে অবরোধকারীদের আগুন জ্বালানোর দৃশ্য দেখে  রাজনগর গ্রামের  একদল শিশু রাস্তায় আগুন জ্বালাতে গিযে আবু জাফর নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। আবু জাফর একই গ্রামের আক্তারুলের ছেলে। সে রাজনগর সরকারী প্রাথমিকি বিদ্যালয়ে ১ম শ্রেনীর ছাত্র বলে তার পিতা মেহেরপুর নিউজকে জানিয়েছে।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,অগ্নিদগ্ধ শিশু আবু জাফর বর্তমানে আশংকামুক্ত। তবে আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসা চলছে। পুরোপুরি ভাল হতে সময় লাগবে। আজ বুধবার দুপুরের দিকে রাজনগর গ্রামে আক্তারুলের ছেলে আবু জাফর(৬) রাজনগর উপসড়কে অন্য শিশুদের সাথে আগুন জ্বালিয়ে পালাবার সময় সে আগুনের ভিতর পড়ে যায়। এ সময় তার বাম পা আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।