বর্তমান পরিপ্রেক্ষিত

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মেহেরপুরে প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 07, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।ভারপ্রাপ্ত জেলা প্রশাস মোঃ শামীম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফুন্নেছা লতা।