বর্তমান পরিপ্রেক্ষিত

হেমন্তের মাঝামাঝি সময়ে মেহেরপুরে দিনভর বৃষ্টিপাত

By মেহেরপুর নিউজ

November 14, 2021

মেহেরপুর নিউজ:

শীতের আগমনী বার্তা আবহওয়ায়। দেশজুড়ে শুরু হয়ে গেছে শীতের হালকা আমেজ। এরই মধ্যে হেমন্তের মাঝামাঝিতে মেহেরপুরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি। এর প্রভাবে শীতের অনুভূতি বাড়ছে। বলছে, আবহাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে শুরু করে সারাদিনে ছিল মেঘলা আকাশ।

রবিবারও তার ধারাবাহিকতায় মেঘলা আকাশের পর শুক্রবার বৃষ্টিপাত না হলেও শনিবার থেকে আজ তৃতীয় দিন রবিবারে এসেও মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি গড়নের বৃষ্টিপাতের কারণে বাইরে বের হওয়া মানুষজন চরম দুর্ভোগ পোহাতে হয়। নিতান্ত কাজ ছাড়া মানুষ বাইরে বের হয়নি। যারা বের হয়েছে তারা কাকভেজা ভিজে বাড়িতে রওনা দিয়েছেন।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেহেরপুরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ও শনিবার ন্যয় রবিবারেও সূর্যের আলো দেখা যায়নি।