বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে কয়েকটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুর রহমান, ব্যবস্থাপক মুক্তার আলী, বজলুর রহমান, গোলাম মোস্তফা, এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, যক্ষা বিষয়ক ব্যবস্থাপক আবু হানিফ মন্ডল, সঞ্জয় দেবনাথ, বরুণ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।