বর্তমান পরিপ্রেক্ষিত

হেরোইন রাখার অপরাধে এক ব্যবসায়ীর ২ বছরের জেল

By মেহেরপুর নিউজ

January 27, 2021

মেহেরপুর নিউজ :

হেরোইন রাখার অপরাধে স্বপন নামের এক ব্যবসায়ীকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এর আদেশ দেন। স্বপন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া আব্দুল কুদ্দুসের ছেলে।মামলার বিবরণে জানা গেছে ২০১৫ সালের ৫ মার্চ তৎকালীন মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর স্টেডিয়াম পাড়া এলাকা থেকে স্বপন কে গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।

ঐ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয় যার সেসন কেস নং ১৮৮/১৫ জি আর কেস নং ৯৪/১৫। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে স্বপন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদ এবং আসামিপক্ষে এডভোকেট রোকেয়া খাতুন কৌশলী ছিলেন।