গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হোগলবাড়িয়া-মহাম্মদপুর হাজি ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭/৯৯ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে নানা আয়ােজন করা হয়। আয়ােজনের মধ্যে ছিল স্মৃতিচরণমূলক আলােচনা,গানসহ আনন্দ-আড্ডা। ২৫ বছর পর এবার বন্ধুকে-বন্ধু পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন তারা।