বর্তমান পরিপ্রেক্ষিত

হোটেলে খেতে গিয়ে ৪০ হাজার টাকা গায়েব ।। হোটেল মালিকসহ ৩ জনকে গনপিটুনি

By মেহেরপুর নিউজ

December 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: হোটেলে খাবার খেতে গিয়ে এক মহিলার ৪০হাজার টাকা গায়েব হওয়ার ঘটনায় হোটেল মালিকসহ ৩ জনকে আটক করে গনপিটুনি দেয়া হয়েছে।তবে এখন পর্যন্ত সে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর শহরের মুখার্জী পাড়ার মিজানুর রহমানের স্ত্রী জুলেখা খাতুন আজ দুপুরের দিকে মেহেরপুর সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে ইট কেনার লক্ষ্যে গোপালপুরের উদ্যোশে রওয়ানা দেয়।এর আগে ওয়াপদা মোড় এলাকায় রহমতুল্লাহ’র হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধের সময় টাকা দিতে গিয়ে টাকাসহ ব্যাগটি গায়েব হয়ে যায়।

এ সময় হোটেল বয় বাকপ্রতিবন্ধী জহিরুল ইশারার মাধ্যমে জানায় টাকাসহ ব্যাগটি হোটেল মালিক রহমতুল্লাহ,কর্মচারী জাহাঙ্গীর ও বাবুকে দেখিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা ওই তিনজনকে গনপিটুনি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। পরে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল দায়িত্ব নিলে পুলিশ সেখান থেকে চলে আসে। পরে আহত অবস্থায় তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাত পর্যন্ত টাকা উদ্ধার না হওয়ায় মেহেরপুর সদর থানয় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল মেহেরপুর নিউজকে জানান,মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিয়ে উভয়পক্ষের সাথে বসা হবে।