বর্তমান পরিপ্রেক্ষিত

হোটেল বাজার জামে মসজিদের উদ্যোগে ইফতার সামগ্রী প্রদান

By মেহেরপুর নিউজ

April 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের উদ্যোগে প্রতিদিন দু’শতাধিক রোজাদারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। দুই যুগেরও অধিক সময় ধরে হোটেল বাজার জামে মসজিদের উদ্যোগে পথচারীসহ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার হোটেল বাজার জামে মসজিদে গিয়ে দেখা গেছে মসজিদ কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসূল এর উপস্থিতিতে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। এ সময় সেখানে বিশেষ মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামান দোয়া পরিচালনা করেন।