বর্তমান পরিপ্রেক্ষিত

হোলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ মার্চ:

মেহেরপুর হোলি পাবলিক এন্ড জুনিয়র হাই স্কুলের উদ্যোগে শনিবার হোলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর হোলি পাবলিক এন্ড জুনিয়র হাই স্কুলের পরিচালক আতাব আলী খান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে হোলি পাবলিক এন্ড জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ নাসরিন আক্তার ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।