মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাধ্যমিক বিদ্যালয়ে মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে সনদ পত্র ও জার্সি বিতরণ করা হয়। কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান (রানা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়রদের মাঝে সনদ পত্র ও জার্সি বিতরণ করেন।
ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন, ক্রীড়া শিক্ষক আব্দুল ওহাব,মামুন, মেজবাউর রহমান, মমতাজ পারভীন প্রমুখ।পরে মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র ও জার্সি বিতরণ করা হয়।