শিক্ষা ও সংস্কৃতি

১০ জুন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের গ্রান্ড সংবর্ধনা দেবে মেহেরপুর পৌরসভা

By মেহেরপুর নিউজ

May 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: আগামী ১০ জুন  সোমবার মেহেরপুর পৌর এলাকার ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের গ্রান্ড সংবর্ধনা দেবে মেহেরপুর পৌরসভা। আজ বুধবার মেহেরপুর পৌরসভা কার্যালয়ে এক মিটিং থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। মেহেরপুর কমিউনিটি সেন্টারে আয়োজন করা হবে এ গ্রান্ড সংবর্ধনার। মেহেরপুর জেলা প্রশাসক মো: মাহমুদ হোসেন এ গ্রান্ড সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু।