বর্তমান পরিপ্রেক্ষিত

১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

August 20, 2024

মেহেরপুর নিউজ:

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি-দাওয়ার যেন শেষ নেই। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে জানানো হচ্ছে নানা ধরনের দাবি। দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের ভেতর ও বাইরে ঘেরাও, অবস্থান ও ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ। সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে তিন বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রদান। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

বাংলাদেশ সচিবালয় সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ- সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ সচিব এবং জনপ্রশাসন সচিব বরাবর তাদের দাবি নামা পেশ করা হয়।

সোমবার সহকারী সচিব, সিনিয়র সহকারী, সচিব, উপ সচিব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান সরকার ও সদস্য সচিব মোহাম্মদ মাহে আলম এবং বাংলাদেশ সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গোলাম রাজ্জাক এবং সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন তাদের দাবি নামা পেশ করেন। এ সময় অন্যদের মধ্যে আব্দুল খালেক, নাজমুল হক, মোতালেব, নজরুল ইসলাম, সুলতান আহমেদ, কামাল হোসেন, হান্নান সরকার, মাহে আলম, গোলাম রাজ্জাক, মোহাম্মদ সালাউদ্দিন, গাজী রহমান, জসিম, আফতাব হোসেন, আব্দুল হাই হাবিব, মোজাম্মেল হোসেন, শামীম হোসেন, হাবিবুর রহমান, বুলবুল আহমেদ, জাহেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।