মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ: তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বেগম খালেদা জিয়ার আহবানে “১২ মার্চ ঢাকা চলো কর্মসূচী” সফল করতে প্রচার পত্র বিলি ও গণসংযোগ করেছে মেহেরপুর বিএনপি । আজ রো্ববার সকাল ১০টা থেকে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে দিনব্যাপী মেহেরপুর শহরে সকল শ্রেণী ও পেশার মানুষের কাছে মহাসমাবেশের প্রচার পত্র বিলি ও গণসংযোগ করেছে মেহেরপুর বিএনপির । প্রচার কর্মসূচীতে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করে। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।