মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর যুব সমাজের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর দুই দিনব্যাপী আশরাফপুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর আশরাফপুর জনকল্যাণ ক্লাব মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন এবং পরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলকে ৭০০০ হাজার টাকা এবং রানারআপ দলকে পাঁচ হাজার টাকা প্রাইজবানি দেওয়া হবে।