মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল সহ জাহাঙ্গীর আলম(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক ফেন্সিডিল ব্যবসায়ী জাহাঙ্গীরকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এবিএম আবুল হাসনাত মোল্লা জানান,আটক জাহাঙ্গীর এলাকার চিন্থিত একজন মাদক ব্যবসায়ী। সে অবৈধপথে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। র্যাব জানান,আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টার দিকে র্যাব সদস্যরা ফেন্সিডিল ক্রেতা সেজে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে জাহাঙ্গীর আলম (২২ ) কে ১৫৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে।