টপ নিউজ

১৫ ফেব্রুয়ারি গাংনীতে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী : বর্ণিল সাজে সেজেছে গাংনী

By মেহেরপুর নিউজ

February 13, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে আসছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল (এমপি)। এ উপলক্ষে গাংনী পৌর এলাকা সেজেছে নতুন সাজে।

আগামি ১৫ ফেব্রুয়ারি (সোমবার) তিনি বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে মেহেরপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় যোগদান করবেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমএ খালেক মেহেরপুর নিউজকে জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহােদয় ৩ দিনের সফরে ঢাকা থেকে মেহেরপুরে আসবেন।

তিনদিনের সফরের অংশ হিসাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়াতনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রবিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার গৌরীনগর খালের পুন:খনন কাজ পরিদর্শন ও বিকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর খালের খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়াও এদিন সন্ধ্যায় তিনি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। সােমবার বিকেলে গাংনীর জনসভায় যােগদান করবেন। পরে সোমবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করার কথা রয়েছে।